গাইবান্ধায় বোমা হামলার ঘটনায় ৩৫ জঙ্গী ক্যাডারের তালিকা পুলিশের হাতে
গাইবান্ধায় বোমা বিস্ফোরণের ঘটনায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার গোপন তদন্তের ভিত্তিতে জামা’আতুল মুজাহিদীন ও জেএমজিবি প্রধান বাংলা ভাইয়ের ৩৫ জন জঙ্গী ক্যাডারের একটি তালিকা জেলা পুলিশের হাতে এসেছে।
বোমা হামলার সাথে জড়িত সন্দেহে বাংলা ভাইয়ের ঘটক এবং তালিকাভুক্ত জঙ্গী ক্যাডারসহ ১৪ জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে পুলিশের মোষ্ট ওয়ান্টেড জামাআতুল মুজাহিদীনের আঞ্চলিক কমান্ডার মতিন মেহদীর ঘনিষ্ট সহচর জেলা শহরের ব্রীজ রোডের মিঠু মিয়া (২৮) জঙ্গী সংগঠনের সহকারী কমান্ডার হিসেবে ১৭ আগস্টের বোমা হামলায় সক্রিয় ভূমিকা পালন করেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। অন্যান্য ক্যাডারদের নিয়ে উল্লেখিত মিঠু মিয়া গাইবান্ধা জেলার সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ ও গাইবান্ধা সদরের চরাঞ্চলে ক্যাডার রিক্রুটমেন্ট ও প্রশিক্ষকের দায়িত্ব পালন করতো। বোমা হামলার পর পুলিশী তৎপরতা শুরু হলে মতিন মেহেদীর সাথে মিঠুও পালিয়ে যায়।
