২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বহুমূত্র প্রতিরোধে এএনএসিস্কোপ পদ্ধতি উদ্ভাবন করেছে ভারতীয় গবেষকরা

ভারতীয় গবেষকদের আবিষ্কৃত একটি ডিভাইস চিকিৎসাবিজ্ঞানে বিপ্লব ঘটিয়েছে। এ ডিভাইস ব্যক্তির অটোনমিক নার্ভাস সিস্টেমের (এএনএস) যে কোন সূক্ষ পরিবর্তন ধরতে সক্ষম। এই সিস্টেম কেন্দ্রীয় স্নায়ু প্রক্রিয়ার এমন একটি অংশ যা দেহের বিভিন্ন অংশ যেমন, হৃদ, পাকস্থলী, ক্ষুদ্রান্তসহ অন্যান্য অংশের নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পার্থ মুখোপাধ্যায়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2005, 11:29 AM

Updated : 26 Apr 2022, 06:01 PM

শরীরের এসব অংশের সামান্য পরিবর্তন যদি নীরবে দেহে মারাত্মক ক্ষতি সাধন করে থাকে এবং তা যদি আগে থেকেই চিহ্নিত করা না যায় তাহলে মৃত্যু আশঙ্কা থাকে।

গবেষকরা বলছেন, তাদের ওই উদ্ভাবনী দিয়ে শারীরিক প্রক্রিয়ার পরিবর্তন ধরা সম্ভব। বিশেষ করে বহুমূত্র রোগীদের জন্য এটি বেশ সহায়ক হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি ডিয়ানসিস এ গবেষণায় আর্থিক সাহায্য করছে। সম্প্রতি সহজে বহনযোগ্য, নিরাপদ এ ডিভাইস বাজারজাতকরণের পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি।

গবেষণাস্থল চেন্নাইয়ের তিরুনেলভেলি মেডিকেল কলেজের চিকিৎসক এস মুথুকুমারন বলেন, বিশেষ এ ডিভাইস অটোনমিক নার্ভাস সিস্টেম, যা বহুমূত্র রোগীদের বেশি আঘাত করে থাকে, তা চিহ্নিত করবে।

এতদিন এএনএস-এর গবেষণাকর্ম পরীক্ষামূলক অবস্থায় থাকলেও এএনএসিস্কোপ আবিষ্কৃত হওয়ায় তা ভালো ফলাফলের নিশ্চয়তা দেবে বলে মনে করেন গবেষকরা।

রোগীর দেহে ইলেকট্রোডস-এর সংযোগ প্রদান করে ৫০০টি হৃদকম্পন রেকর্ড করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হবে।

ডিভাইস যন্ত্রটিকে সাধারণ চিকিৎসা প্রক্রিয়া হিসেবে ব্যবহারপোযোগী করে তোলা হবে বলে জানিয়েছেন নাগেশ্বর। তিনি বলেন, ভারতে বহুমূত্র রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় এই রোগের জন্য এটি ব্যবহার করা হবে। তবে পাশাপাশি অন্যান্য বিভিন্ন শারীরিক পরীক্ষণেও এএনএসিস্কোপ ব্যবহার করা হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিবেদনে বলা হয়, বিশ্বের প্রায় ১৭১ মিলিয়ন লোক বহুমূত্র রোগে ভুগছে। ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা ৩৩০ মিলিয়নে গিয়ে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু এই ডিভাইসের মাধ্যমে আগে থেকেই রোগ নির্ণয় করা সম্ভব হবে। ফলে এই রোগ থেকে রেহাই পাবে অনেকেই।