২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে কথিত ভারতীয় চর গ্রেফতার

পার্বত্য জেলা খাগড়াছড়ির দুর্গম এলাকা মাটিরাঙ্গা থেকে পুলিশ পাগল ছদ্মবেশী এক সন্দেহভাজন ভারতীয় চরকে রোববার গ্রেফতার করেছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

পুলিশ জানায়, গ্রেফতারকৃতর নাম রড্ডি বড়ুয়া (৪০)। বাবার নাম হিরালাল বড়ুয়া। তার বাড়ি ভারতের মধ্যপ্রদেশে।

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্তে প্রায় ছয় ফুট লম্বা সুঠামদেহী ওই ব্যক্তি কয়কদিন ধরে পাগলের ছদ্মবেশে ঘুরছিলো। টানা তিনদিন সাদা পোশাকে পুলিশ তাকে অনুসরণ করার পর গ্রেফতার করে।

সংলিষ্টদের ধারণা, সে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর একজন সদস্য। তথ্য পাচারের উদ্দেশ্যে ওপার থেকে সে এপারে আসে।