বাংলাদেশে বোমা হামলার ঘটনায় নেপালের নিন্দা
বাংলাদেশে বোমা হামলার ঘটনায় নেপাল নিন্দা জ্ঞাপন করেছে।
শুক্রবার নেপাল সরকারের এক বিবৃতিতে ১৭ আগস্ট বাংলাদেশের বিভিন্ন স্থানে সংঘটিত সন্ত্রাসী কর্মকান্ডে গভীর দুঃখ প্রকাশ করে এ ধরনের কার্যক্রমের নিন্দা জানানো হয়।
নেপাল দুঃখজনক এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার ও বাংলাদেশের বন্ধুবৎসল জনগনের সাথে গভীর সংহতি প্রকাশ করে।
সন্ত্রাসী কর্মকান্ডকে একটি মানবতা বিরোধী জঘন্য অপরাধ বলে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য চাই আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন ও নিঃশর্ত উদ্যোগ।
নেপাল সরকার হামলায় ক্ষতিগ্রস্ত এবং তাদের পরিবারের প্রতি গভীর সহানুভুতি প্রকাশ এবং আহতদের আরোগ্য কামনা করেছে।
