২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে বোমা বানাতে গিয়ে ২ চরমপন্থী যুবক নিহত

শুক্রবার বিকেলে মেহেরপুর সদরের পিরোজপুর ইউনিয়নের টুঙ্গিগোপালপুর গ্রামে বোমা বানানোর সময় তা বিস্ফোরণে দুই চরমপন্থী যুবক নিহত হয়েছে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2005, 08:01 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

পুলিশ জানায়, মনির (২৭) ও হিসাব (২৮) নামে নিহত ওই দুই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মেহেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজামউদ্দিন হাওলাদার দুই যুবককে চরমপন্থী হিসেবে উল্লেখ করে জানান, আমিনুর রহমান মনির ও হিসাবউদ্দিন স্থানীয় হাজী জহিরউদ্দিনের বাড়ির দোতলায় বসে আধুনিক সরঞ্জামাদি নিয়ে বোমা বানাচ্ছিলো। এ সময় আকষ্মিকভাবে একটি বোমা বিস্ফোরিত হয়।

এরপর একই সাথে কয়েকটি বোমা বিস্ফোরিত হলে দুজনেরই শরীর ঝলসে যায় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

স্থানীয় লোকজন জানান, গোপালপুর গ্রামের আজিজুল ইসলামের পূত্র মনির ও আতর আলীর পুত্র হিসাব দীর্ঘদিন ধরেই চরমপন্থী দলের গোপন তৎপরতার সাথে জড়িত ছিল।