বরিশালে নবজাতকের লাশ উদ্ধার
বরিশাল শহরের শ্রীনাথ চ্যাটার্জী লেনে শুক্রবার এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মেয়ে শিশুটিকে গলা টিপে হত্যার পর কে বা করা মাটি চাপা দিয়ে রাখে।
কোতয়ালী থানা পুলিশ বেলা সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত শিশুকন্যার পরিচয় এবং হত্যার কারণ সম্পর্কে কিছুই জানা যায় নি।
স্থানীয় লোকজন এ ব্যাপারে কোতয়ালী থানা পুলিশকে অবহিত করে।
পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নবজাতককে গলা টিপে হত্যা করা হয় বলে ময়না তদন্তে দেখা গেছে।
