টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০
টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে শুক্রবার সকালে পৃথক দু‘টি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং ১০ জন আহত হয়েছে।
সূত্র জানায়, শুক্রবার ভোর ৪টার দিকে বাসাইল উপজেলার পাটখাগুরিতে একটি ট্রাকের (ঢাকা-চ-১১-০৭২৯) মেরামত কাজ চলছিল। এসময় উত্তরাঞ্চলগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৪-২৮৪০) ওই ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত ও পাঁচজন আহত হয়।
নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম সেন্টু (৩০)। বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মুন্সীগঞ্জ গ্রামে।
আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু সেতু সংলগ্ন ইব্রাহিমাবাদ স্টেশনের কাছে টঙ্গী থেকে গাইবান্ধাগামী মাইক্রোবাস (ঢাকা মেট্রো গ-৬৩৬১) নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দেয়।
এতে পাঁচজন আহত হয়।
গুরতর আহত চারজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
