২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিডিআর-বিএসএফ গোলাগুলি

চাঁপাইনবাবগঞ্জের জিলাবাড়ী পোলাডাঙ্গা সীমান্তে শুক্রবার সকালে বিএসএফ ও বিডিআর জওয়ানদের মধ্যে গোলাগুলি হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2005, 01:27 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

বিডিআর সূত্র জানায়, বিডিআর জওয়ানরা সকাল সাড়ে ১০টার দিকে মহানন্দা নদীতে বালির বস্তা ফেলতে শুরু করলে ওপার থেকে বিএসএফ গুলি চালায়। বিডিআরও পাল্টা গুলি চালায়। বেলা সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সীমান্তে থেমে থেমে দু’পক্ষের মধ্যে গোলাগুলি চলছিল। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

এ ঘটনায় সীমান্তবর্তী গ্রামের লোকজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।