বোমা হামলায় নিন্দা ও ক্ষোভ
বুধবারের ধারাবাহিক বোমা বিস্ফোরণের ঘটনার নিন্দা জানানো অব্যাহত আছে।
বৃহস্পতিবার সারা দেশে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র, যুব, নারী, সামাজিক সংগঠন মিছিল ও সমাবেশ করে বোমা বিস্ফোরণের ঘটনার প্রতিবাদ জানিয়েছে।
বিডিনিউজের জেলা প্রতিনিধিরা জানান, বোমা বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে বৃস্পতিবার বিভিন্ন জেলায় বিএনপি, আওয়ামী লীগ, বামফ্রন্ট, জামায়াতে ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে মিছিল, সমাবেশের কর্মসূচি পালিত হয়। কয়েকটি জায়গায় সংঘর্ষের খবরও পাওয়া গেছে।
