২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে বোমা হামলার নিন্দায় কংগ্রেসম্যান ক্রাউলি

কংগ্রেশনাল ককাস বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মার্কিন কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি বুধবার সারাদেশে বোমা হামলার জন্য দায়ী ‘জামাতুল মুজাহিদীন বাংলাদেশ এবং অন্যান্যদের’ অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2005, 06:40 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

এক বিবৃতিতে জোসেফ ক্রাউলি বলেন, শুধু যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপই চরমপন্থীদের বিরুদ্ধে লড়াই করছে না, বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশেও মুসলিম চরমপন্থীদের অবস্থান রয়েছে।

ক্রাউলি বলেন, এই সন্ত্রাসী সংগঠনগুলো গণতন্ত্রের পথে বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে এবং দেশের নাগরিক ও রাজনৈতিক জীবনে অস্থিরতা সৃষ্টি করতে বদ্ধপরিকর।

কংগ্রেসম্যান ক্রাউলি জামাতুল মুজাহিদিনের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আরও বেশি সম্পদ ও অর্থ বরাদ্দেরও আহ্বান জানান।