২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট রোববার ঢাকা আসছেন

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পল উলফোউইটজ দুই দিনের সফরে রোববার ঢাকা আসছেন। সরকারি সুত্র বুধবার এ তথ্য জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2005, 06:39 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

গত জুনে দায়িত্ব গ্রহণের পর উলফোউইটজ তার দক্ষিণ এশিয়া সফরের পরিকল্পনার অংশ হিসেবে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন।

ইতোমধ্যেই তিনি পাকিস্তান ও ভারত সফর সম্পন্ন করেছেন।

ঢাকায় উলফোউইটজ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে বৈঠকে মিলিত হবেন।

রোববারেই তার বৈঠক হওয়ার কথা রয়েছে অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের সাথে। একই দিনে সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন তিনি। এছাড়াও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে বৈঠক করবেন বিশ্বব্যাংকের নবনিযুক্ত প্রেসিডেন্ট।

সোমবার বিশ্বব্যাংক প্রধান একটি বেসরকারি সংস্থা কর্তৃক পরিচালিত পথশিশুদের একটি স্কুল পরিদর্শণ করবেন বলে বিশ্বব্যাংক ঢাকা কার্যালয় সূত্র বিডিনিউজকে জানায়।