২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানের জাতীয় দিবসে কারজাইকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

আফগানিস্তানের জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বৃহস্পতিবার পৃথক বার্তায় আফগান রাষ্ট্রপতি হামিদ কারজাইকে শুভেচ্ছা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2005, 05:50 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

রাষ্ট্রপতি এক বার্তায় আফগান রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে দু’দেশের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।

অপর এক বার্তায় প্রধানমন্ত্রী আফগানিস্তানের জাতীয় দিবস উপলক্ষে আফগান রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও আফগানিস্তান পারস্পরিক সোহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনে আগ্রহী। উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিশেষ করে বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধিতে দু’দেশের জনগণকে একসাথে কাজ করে যেতে হবে বলে তিনি উল্লেখ করেন।