মুসলিম বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্নের মুখে পশ্চিম বঙ্গ
পশ্চিম বঙ্গ সরকার সতর্কতার সাথে এই রাজ্যে সমান্তরালভাবে একটি মুসলিম বিচার ব্যাবস্থা চালু রাখার বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের নোটিশের প্রতিক্রিয়া দেখিয়েছে।
সুপ্রিম কোর্ট যে সাতটি রাজ্যকে ইসলামিক আদালত সংক্রান্ত ব্যাখ্যা দিতে বলেছে, পশ্চিম বঙ্গ সেগুলোর একটি। এর আগে সকল ইসলামিক আদালত বিলোপ এবং এই ধরনের নতুন আরও কিছু আদালত নিষিদ্ধকরণে রিট আবেদন করা হয়।
পশ্চিম বঙ্গ রাজ্য সরকারের আইন মন্ত্রী নিশিথ অধিকারী জানান, রাজ্যে সমান্তরাল একটি ইসলামিক বিচার ব্যবস্থার প্রচলন সম্পর্কে তার কিছুই জানা নেই । তিনি বলেন, সুপ্রিম কোর্টের নোটিশের ভিত্তিতে আমি সময় মতো এর জবাব দেব।
ভারতের প্রধান বিরোধী দল বিজেপি এবং অন্যান্য সমালোচকগণ সমান্তরাল মুসলিম বিচার ব্যবস্থার কঠোর সমালোচনা করেছে। তারা একটি সার্বজনীন বিচার ব্যবস্থার দাবি করেন।
