২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে পরোক্ষ ধূমপানের ফলে বছরে খরচ প্রায় ১০ কোটি ডলার

পরোক্ষ ধূমপানের ফলে যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় ১০ কোটি ডলার খরচ হয় বলে মার্কিন এক গবেষণায় প্রমাণ মিলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোহাম্মদউল্লাহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2005, 12:27 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

দ্যা সোসাইটি অব অ্যাকচুয়ারি’র পক্ষ থেকে বলা হয়, পরোক্ষ ধূমপানের ফলে হৃদরোগ, ক্রনিক ফুসফুস, ফুসফুস ক্যানসার, অ্যাজমাসহ আরও নানা ধরণের অসুস্থতাজনিত কারণে সরাসরি খরচ হয় ৪ দশমিক ৯৮ কোটি ডলার। এছাড়াও ব্যয় নির্বাহ, কর্মসংস্থান ও অক্ষমতা সম্পর্কিত কারণে পরোক্ষভাবে খরচ হয়ে থাকে ৪ দশমিক ৬৮ কোটি ডলার বলে বুধবার এক গবেষণায় বলা হয়।

প্রত্যক্ষ ধূমপায়ীদের তুলনায় পরোক্ষ ধুমপায়ীদের স্বাস্থ্যজনিত সমস্যা বেশি হলেও ধূমপায়ীদের সংখ্যা এত বেশি যে, উভয় ক্ষেত্রেই চিকিৎসা ব্যয় প্রায় সমান বলে মন্তব্য করেন সোসাইটি অব অ্যাকচুয়ারি’র গবেষক ডোনাল্ড বেহান।

১৯৬৪ সাল থেকে ধূমপানের ওপর প্রকাশিত প্রায় দুইশ’রও বেশি গবেষণা থেকে খরচের এই হিসাব বের করেছেন গবেষকরা।