২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমার দেশ’র বিরুদ্ধে দু’টি মানহানি মামলা

দৈনিক আমার দেশ পত্রিকার ব্যঙ্গ ম্যাগাজিন ‘ভীমরুল’ এর ৪৩তম সংখ্যায় আইনজীবীদের ব্যাপারে কটুক্তি করায় ঢাকার দুই আইনজীবী পৃথক দু’টি মানহানি মামলা দায়ের করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2005, 08:34 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে সংশ্লিষ্ট পত্রিকার প্রতিবেদক মাসুদ কামাল, সম্পাদক আমানুল্লাহ কবির, প্রকাশক মোহাম্মদ হাসমত আলীর বিরুদ্ধে দন্ডবিধির ৫০০/৫০১/৫০২/১০৯ ধারায় তারা এ মামলা দায়ের করেন। বৃহস্পতিবার মামলা দু’টির শুনানি অনুষ্ঠিত হবে।

একটি মামলার বাদি অ্যাডভোকেট রেজাউল করিম হীরন তার আবেদনে বলেন, ‘ভীমরুল’ ম্যাগাজিনে আইনজীবীদের চরম হেয় করে বলা হয়েছে, ‘আইনজীবী ফাইনজীবী, একদল টাকা পেলে শুয়ে পড়েন, আরেক দল টাকা পেলেই দাঁড়িয়ে যান’। তাছাড়া অভিযুক্তরা আইনজীবীদের অপমান করার উদ্দেশ্যে মাংস বিক্রেতা ও ইদুরের গল্পের অবতারণা করেছেন যা প্রচলিত ও কাঙ্খিত আইনের প্রতি ধৃষ্টতাপূর্ণ বলে বাদি আবেদনে উল্লেখ করেন।