জলঢাকায় বুধবার পূর্ণ দিবস হরতাল
নীলফামারীর জলঢাকা উপজেলা বিএনপির সভাপতি ও পৌর চেয়ারম্যান কবীর চৌধুরীকে গ্রেফতারের দাবিতে সর্বদলীয় সন্ত্রাস প্রতিরোধ কমিটি বুধবার জলঢাকায় পূর্ণ দিবস হরতালের ডাক দিয়েছে।
হরতালের সমর্থনে মঙ্গলবার বিকেলে মিছিল বের হলে হাজার হাজার মানুষ তাতে অংশ নেয়।
ধর্ষনের দায়ে অভিযুক্ত কবীর চৌধুরী গা ঢাকা দিয়ে রয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করতে না পাড়ায় এলাকায় জনরোষ বাড়ছে। এমনকি সাংগঠনিক ভাবেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে উল্টো কবীর চৌধুরীর অপকর্মের বিরোধিতা করে সর্বদলীয় সন্ত্রাস প্রতিরোধ কমিটির ব্যানারে আন্দোলন করায় জলঢাকা উপজেলা যুবদলের সভাপতি হামিদুল ইসলামকে শোকজ করায় খোদ বিএনপিতেও অসন্তোষ দানা বেঁধেছে। জেলা যুবদলের সদস্য সচীব মীর সেলিম ফারুক হামিদুল ইসলামকে শোকজ করার কথা স্বীকার করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক নেতাকর্মী সাংবাদিকদের কাছে জেলা সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তারা বুধবারের হরতাল সফল করতে এলাকাবাসীর প্রতি আহবান জানান।
