২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের অন্ধত্ব নিরাময়ে চাইল্ড সাইট ফাউন্ডেশন

চাইল্ড সাইট ফাউন্ডেশন (সিএসএফ) গ্রামাঞ্চলে শিশুদের অন্ধত্ব নিরাময়ে চোখের ছানির অস্ত্রোপচার কার্যক্রম শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2005, 04:40 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

লন্ডনের ইন্টারন্যাশনাল সেন্টার ফর আই হেলথ (আইসিএএইচ) এর আর্থিক সহায়তায় শিশুদের অন্ধত্ব নিরাময়ে সিএসএফ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। চাইল্ড সাইট ফাউন্ডেশন রোগী ও বিভিন্ন বেসরকারী সংগঠনের মধ্যে সমন্বয়ের ভুমিকা পালন করছে।

সিএসএফ অংশীদারিত্বের ভিত্তিতে একটি চক্ষু হাসপাতাল স্থাপনের পর অন্ধ রোগীদের জন্য একটি যানবাহন ক্রয়ে বৃহস্পতিবার আমাজান ক্লাবে একটি কনসার্টের আয়োজন করে। চাইল্ড সাইট ফাউন্ডেশনের এক জরিপে দেখা গেছে, অস্ত্রোপচারের পর শতকরা ৬৪ ভাগ অন্ধ রোগীর অন্ধত্ব মুক্তি সম্ভব। প্রয়োজনীয় যানবাহন সুবিধার কারণে অন্ধ রোগীদের অনেকেই চিকিৎসা নিতে পারছে না। কনসার্টের অর্থ রোগীদের জন্য গাড়ি কেনা বাবত ব্যয় করা হবে। ইতোমধ্যেই সাউথ ইস্ট ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ডিএইচএল বাংলাদেশ, রেনেসাঁস ও মেডোনো গ্রুপ অব কোম্পানি গাড়ি কেনা বাবত অর্থ সহায়তায় এগিয়ে এসেছে।