২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ফরিদপুর-ঢাকা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার বাহিরদিয়া ব্রিজ সংলগ্ন সড়কে শনিবার দুপুর পৌনে ১২টায় একটি যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2005, 03:45 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

নিহত একজন প্রাইভেট কার আরোহী। তার নাম বাবুল মিয়া (৪২), বাড়ি ঢাকার মিরপুর এলাকায়। নিহত অপরজন কারের চালক। তার নাম জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর পৌনে ১২টার দিকে খুলনা থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা-মেট্রো ব-১৪-০০৬৫) সাথে ফরিদপুরগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কার আরোহী ও চালক ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন ঘন্টা চেষ্টার পর প্রাইভেটকারের দরজা কেটে কারচালক ও আরোহীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে বাসের কোনও যাত্রী হতাহত হয়নি। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।