২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল যুবলীগের ২ নেতাকে কুপিয়েছে ছাত্রদল ক্যাডাররা

বরিশাল সিটি মেয়রের উপস্থিতিতে ছাত্রদল ক্যাডাররা শুক্রবার রাত পৌনে ১১টার দিকে মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শাহীন সিকদার (৩৫) এবং ১৬ নং ওয়ার্ড যুবলীগের সাংগাঠনিক সম্পাদক মিজানুর রহমান মিঠুকে (২৫) কুপিয়ে জখম করেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2005, 12:42 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

আহতদেরকে নগরীর একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আহতরা বিডিনিউজকে জানান, যুবলীগের সঞ্জিব কুমার রায় পিংকু, ছাত্রলীগের তানভীরসহ তারা ১৫ আগস্টের শোক দিবসের পোস্টার লাগাতে বরিশাল জিলা স্কুল গেটে যায়।

এসময় ৫/৭ জন ছাত্রদল ক্যাডার নুন্নার নেতৃত্বে তাদেরকে বাধা প্রদান করে এবং এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে।

শাহীন আত্মরক্ষার্থে জিলা স্কুল থেকে সার্কিট হাউজের দিকে যায়।

এসময় সিটি মেয়র সার্কিট হাউজের গেট থেকে বের হচ্ছিলেন। ঠিক এই মুহূর্তেই মেয়রের সাথে থাকা মটর সাইকেল আরোহী ধারালো অস্ত্র দিয়ে শাহীনকে কুপিয়ে গুরতর জখম করে।