দিল্লিতে বিমানের ত্রুটিপূর্ণ এয়ারবাসটি ঢাকায় পৌঁছেছে
ভারতের রাজধানী দিল্লিতে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এয়ারবাসটি মেরামতের পর শনিবার ভোরে ঢাকায় ফিরেছে। বিমান কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বিমান সূত্র জানায়, বিমানের প্রকৌশলীরা এয়ারবাসের ভেঙে যাওয়া চারটি পাখা বদলে নতুন চারটি পাখা লাগিয়ে এয়ারবাসটিকে উড্ডয়ন উপযোগী করেছেন। শনিবার রাজধানী ঢাকার স্থানীয় সময় শনিবার ভোর ০২০০টায় ঢাকায় পৌঁছে।
বৃহস্পতিবার ঢাকা-দিল্লি রুটের ওই ফ্লাইটটির (বিজি ০৯৭) একটি ইঞ্জিনে পাখি ঢুকে পড়ায় এয়ারবাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে বিমানের ওই ফ্লাইটটির দিল্লি বিমানবন্দরে অবতরণ করতে কোন সমস্যা হয়নি। এয়ারবাসের ১৪৩ যাত্রীর সবাই অক্ষত ছিল।
