২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক কর্মচারি ফ্রন্ট রোববার ‘প্রতীক ঘর’ নিয়ে মিছিল করবে

জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রন্ট আগামী ১৪ আগস্ট রোববার একশ টাকার ‘প্রতীক ঘর’ নিয়ে রাজধানী ঢাকায় মিছিল করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2005, 08:49 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

প্রচলিত বাড়ি ভাড়ার পরিবর্তে সম্মানজনক বাড়ি ভাড়া অথবা আবাসন সুবিধার দাবিতে তারা এ কর্মসূচি পালন করবে। বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও কর্মচারিরা বর্তমানে বাড়িভাড়া বাবদ প্রতিমাসে ১০০ টাকা বরাদ্দ পেয়ে থাকে।