২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতায় মঙ্গল পান্ডের ভাস্কর্য উন্মোচন

১৮৫৭ সালে ভারতে ব্রিটিশ শাসন বিরোধী বিদ্রোহের নায়ক মঙ্গল পান্ডের আবক্ষ ভাস্কর্র্য উন্মোচিত হয়েছে পশ্চিমবঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পার্থ মুখোপাধ্যায়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2005, 07:50 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

একই দিনে (শুক্রবার ) গোটা ভারতজুড়ে মুক্তি দেওয়া হয়েছে মঙ্গলপান্ডের জীবনী ভিত্তিক কৌত’হলোদ্দীপক একটি চলচ্চিত্র।

মঙ্গলপান্ডের এ আবক্ষ মুর্তি কলকাতার অদুরে ব্যারাকপুর ক্যান্টনমেন্টে উন্মোচিত হয়েছে। একই সময়ে কাকতালীয়ভাবে জনপ্রিয় অভিনেতা আমির খান অভিনীত বিশাল বাজেটের সিনেমা ‘মঙ্গল পান্ডে-দ্যা রাইজিং’ ছবিটিও পর্দায় ঝলছে উঠেছে।

মঙ্গলপান্ডের ফাইবার গ্লাসের তৈরী এই মুর্তি উন্মেচন অনুষ্ঠানে ইতিহাসবিদ, সামরিক কর্মকর্তা এবং রাজনীতিকরা ভারতীয় বীর মঙ্গল পান্ডের প্রতি সম্মান প্রদর্শন করেন। এ আবক্ষ মূর্তির নির্মাতা শিল্পী দুর্জয় সেন।