বিএনপি’র দু-গ্রুপ পাশাপাশি সমাবেশ ডাকায় শৈলকুপা শহরে ১৪৪ ধারা
ঝিনাইদহের শৈলকুপা থানায় বিএনপি’র দুই গ্রুপ পাশাপাশি সমাবেশ ডাকায় সংঘর্ষের আশঙ্কায় শুক্রবার প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
শৈলকুপা শহরে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।
থানা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আব্দুল ওহাবের পক্ষে মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গনে জনসমাবেশ আহ্বান করা হয়। তার বিরোধী গ্রুপ ছাত্রদল, যুবদল ঐ সমাবেশের পাশে পাল্টা সমাবেশ আহ্বান করে। বৃহস্পতিবার রাতে শৈলকুপা থানায় উভয়পক্ষকে ডেকে সমঝোতার প্রচেষ্টা করা হয়। আপোস মীমাংসার প্রচেষ্টা ব্যর্থ হলে পুলিশ ১৪৪ ধারা জারি করে। ফলে কোন পক্ষই সমাবেশ করতে পারেনি।
