২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ২ ব্যবসায়ী অপহৃত

নারায়ণগঞ্জের বন্দর থানার মাহমুদ নগর এলাকার দুই ভাঙ্গারী (ভাঙ্গা জিনিসপত্র) ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

অপহৃত ব্যবসায়ীর নাম পলাশ (২৪) ও লিটন (২২) বলে জানা যায়।

সূত্র জানায়, রূপগঞ্জে ভাঙ্গারী মালামাল কেনার কথা বলে মনির নামে এক ব্যক্তি মঙ্গলবার পলাশ ও লিটনকে ডেকে নিয়ে যায়।

পরে মনির মোবাইল ফোনে পলাশের মামা আওলাদের কাছে ছয় লাখ টাকা দাবি করে।

ব্যবসায়ী পলাশ ও লিটন নিখোঁজ রয়েছে।

এ ব্যাপারে বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।