২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে যৌতুকের কারণে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদন্ড

রংপুরে যৌতুকের কারণে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে বুধবার হারুণ নামে এক ব্যক্তিকে মৃত্যুদন্ড প্রদান করা হয়েছে। রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোল্লা মোস্তফা কামাল এই রায় প্রদান করেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2005, 06:17 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

মামলার অপর তিন আসামীকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, জেলার সদর উপজেলার বাহার কাছনার খইলসাকুরী গ্রামের হারুন ২০০৩ সালের ১৬ জুন যৌতুকের দাবিতে স্ত্রী পেয়ারিকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে হারুন, তার বাবা আবু জার, মা রোজিয়া খাতুন ও ভাই আব্দুল হালিমকে আসামী করে কোতয়ালী থানায় মামলা দায়ের করে। আদালত দশজনের সাক্ষ্যগ্রহণ শেষে নিহতের স্বামী হারুনকে মৃত্যুদন্ড প্রদান করেন।