২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের হাতে আহত ব্যবসায়ি বিতানকে দেখতে গিয়েছিলেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার দুপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হাতে আহত বিশিষ্ট ব্যবসায়ী শেখ আবু বকর সুলতান ওরফে বিতানকে দেখতে তার উত্তরাস্থ বাস ভবনে যান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2005, 05:54 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

 আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার নির্দেশে

তিনি সেখানে যান। এ সময়ে ওবায়দুল  কাদের তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং শেখ হাসিনার পক্ষ থেকে তাকে চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আশ্বাস দেন। অন্যান্যের মধ্যে তখন আওয়ামী লীগ নেতা শাহ আলম মুরাদসহ সংগঠনের  নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) কোন মামলা ছাড়াই বিশিষ্ট ব্যবসায়ি শেখ আবু বকর সুলতান ওরফে বিতানকে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে প্রচন্ড মারধোর করে এবং পা ভেঙ্গে দেয়।