২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয়তাবাদী আইনজীবীদের দু’ গ্র“পের দ্বন্দ্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের (বিজেএএফ) অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2005, 09:49 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

সুপ্রিম কোর্ট সূত্র জানায়, আলাদা আলাদা বৈঠক ও শোডাউনের মাধ্যমে জাতীয়তাবাদী আইনজীবীদের মধ্যে সন্দেহ সৃষ্টির করার জন্য দু’ গ্র“প পরস্পরকে দায়ী করছে। মঙ্গলবার দু’ গ্র“প সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (এসসিবিএ) ভবনে ভিন্ন ভিন্ন বৈঠক করেছে।

সূত্র জানায় অ্যাড. টিএইচ খান ও ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের নেতৃত্বাধীন বিজেএএফ আহুত ৫ আগস্টের বিশাল সমাবেশের বিরোধিতা করে এসসিবিএ ভবনের দক্ষিণ হলে যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ও অ্যাড. জয়নাল আবেদীনের নেতৃত্বাধীন বিজেএএফ বুধবার এক সাংগঠনিক বৈঠক করে।

বৈঠকের মাধ্যমে বুধবার হুদা গ্র“প হক গ্র“পের চেয়ে নিজেদের দলকে শক্তিশালী প্রমাণের জন্য শোডাউনের ব্যবস্থা করে।

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও হুদা গ্র“পের নেতা অ্যাড. জয়নাল আবেদীন মঙ্গলবার বিডিনিউজকে জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মধ্য দিয়ে বিজেএএফ’র সকল কমিটি গঠন করা হবে।

তিনি জানান, যারা ৫ আগস্টের মহা সমাবেশের আয়োজন করে তারা বাতিল হয়ে যাওয়া বিজেএএফ কমিটির নেতাকর্মী। বিএনপির আইনজীবীদের ঐক্যবদ্ধ করার ব্যাপারে আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের সাথে আলাপ হয়েছে। বুধবারে অনুষ্ঠিত মিটিংয়ে আমরা আলোচনার ফলাফল প্রকাশ করব।

বুধবারের মিটিংয়ে পাঁচশ’ আইনজীবী উপস্থিত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। ‘বাতিল হয়ে যাওয়া’ কমিটির নেতাকর্মীদের তিনি মিটিংয়ে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন বলে তিনি জানান।

অন্যদিকে জটিলতা সৃষ্টি থেকে বিরত থাকার জন্য হুদা গ্র“পকে বুধবার কোনও মিটিং না ডাকার ব্যাপারে আবেদন জানিয়েছে হক গ্র“প।

এদিকে মঙ্গলবার হক গ্র“প হুদা গ্র“পের মিটিং প্রতিহত করার জন্য পাল্টা একটি মিটিং আহ্বান করেছে।

মঙ্গলবারেও হুদা গ্র“পের কার্যক্রম প্রতিহত করতে হক গ্র“প ব্যারিস্টার জিয়াউর রহমান খান এমপির সভাপতিত্বে একটি মিটিংয়ের আয়োজন করে।

অন্যদিকে মঙ্গলবার অ্যাড. জয়নার আবেদীনের সভাপতিত্বে বিজেএএফ’র সুপ্রিম কোর্ট শাখার একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।

মিটিংয়ে বিজেএএফ’র সুপ্রিম কোর্ট শাখার (হুদা গ্র“প) মেম্বার সেক্রটারিদের নাম ঘোষণা বুধবারের সাংগঠনিক মিটিং সফল করে তোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র জানায়।

বিজেএএফ’র হক গ্র“প ৩ আগস্ট ব্যাস্টার নাজমুল হুদা ও অ্যাড. জয়নাল আবেদীনের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সদস্যপদ স্থগিত করে দেয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে হুদা গ্র“প ৫ আগস্টের মহাসমাবেশ বর্জন করে এবং হক গ্র“পের সুপ্রিম কোর্ট বিজেএএফ’র কার্যক্রম স্থগিত ঘোষণা করে।