নওগাঁয় খেঁজুর হত্যা মামলায় ড. গালিব ও সহযোগীদের জামিন না মঞ্জুর
নওগাঁর রানীনগর উপজেলার আলোচিত চরমপন্থী ইদ্রিস আলী খেঁজুর হত্যা মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আহলে হাদিস আন্দোলনের নেতা ড. আসাদুল্লাহ আল গালিব ও তার সহযোগীদের জামিন না মঞ্জুর করেছেন আদালত।
নওগাঁর ১ নং ফৌজদারি আদালতে মঙ্গলবার খেঁজুর হত্যা মামলায় ড. গালিব ও তার সহযোগীদের জামিনের আবেদন করা হলে শুনানি শেষে বিচারক সরওয়ার হোসেন আবেদন না মঞ্জুর করেন।
আসামীদের পক্ষে জামিনের আবেদন করেন অ্যাডভোকেট আবু বেলাল হোসেন।
