আরও ১১ হাজার চিকিৎসক নিয়োগ করা হচ্ছে
দেশের বিভিন্ন সরকারি হাসপাতালের শুন্য পদ পূরণে প্রায় ১১ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। চলতি বছরের মধ্যেই এ নিয়োগ সম্পন্ন হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়সহ প্রায় বিভিন্ন হাসপাতালে ওইসব চিকিৎসকদের নিয়োগ দেওয়া হবে।
সম্প্রতি সংস্থাপন সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা সভায় ওই নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, গত বছর ডিসেম্বরে সংস্থাপন মন্ত্রণালয় থেকে ১০ হাজার ৮০৩ জন চিকিৎসকের পদ সৃষ্টি করা হয়। এর মধ্যে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের তিন হাজার ১৭৬টি এবং সাত হাজার ৬২৭টি ক্যাডার বহির্ভূত সহায়ক পদ।
