তাজমহলের মালিকানা নিয়ে চলছে আইনি লড়াই
মমতাজের প্রতি শাহজানের ভালোবাসার প্রতীক তাজমহলের মালিকানা নিয়ে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন ছ’জন অভিযোগকারী। তাদের দাবি করছেন, তাজমহল ভারত সরকারের নয়, এর মালিক তারাই।
২০ হাজার লোকের ২০ বছরেরও বেশি সময়ের শ্রমে তৈরি তাজমহল নয়া দিল্লী থেকে ১২০ মাইল দূরে অবস্থিত। ওই ছ’জনের চারজনই বলছেন, তাজমহল যেহেতু একটি মুসলিম স্থাপত্য তাই এটি কোন ইসলামিক ট্রাস্টের অধীনে থাকা উচিত। হিন্দু মন্দির ভেঙে এটি তৈরি করা হয়েছে বলে তা হিন্দু সম্প্রদায়ের বলে দাবি করছে হিন্দুরা। এদিকে ভারতের প্রতœতত্ত্ব গবেষণার ড. দয়ালন এ ধরণের দাবিকে নিছক হাস্যকর বলে উল্লেখ করে বলেন, কোন স্থাপত্য’র মালিকানা এভাবে কখনই দাবি করা যায় না। এ মাসে ভারতের সুপ্রীম কোর্টে এর শুনানি হওয়ার কথা।
