পুলিশি বাধা উপেক্ষা করে এসসিবিএ’র বিক্ষোভ প্রদর্শণ
সুপ্রিম কোর্ট ভবনের প্রধান ফটকে পুলিশের ব্যারিকেট ভেঙ্গে উচ্চ আদালতের আইনজীবীরা সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ প্রদর্শন ও সমাবেশ করেছেন ।
ফাঁসির দন্ডাদেশ প্রাপ্ত যুবদল নেতা মহিউদ্দিন ঝিন্টুর শাস্তি মওকুফে সরকারের রাজনৈতিক ক্ষমার প্রদানের প্রতিবাদে আইজীবীরা এই বিক্ষোভ প্রদর্শন করেন।
সমাবেশের মাধ্যমে সরকারের কাছে সুপ্রিম কোর্ট বার এ্যাসোসিয়েশন (এসসিবিএ)’র নেতারা ঝিন্টুর রাজনৈতিক ক্ষমা প্রদানের সকল নথিপত্র ও তথ্যাদি এবং তার পাসপোর্ট জনসমক্ষে প্রকাশ করা দাবি জানান।
এসসিবিএ সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম বলেন, দেশের আইজীবীরা সরকারের সকল ধরনের নিষেধাজ্ঞা বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে এবং দাবি পুরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলতে থাকবে।
এসসিবিএ সাবেক সভাপতি ব্যারিস্টার ওজাইর ফারুক বলেন, স্বৈরাচারী সরকার দ্বারা বিনষ্ট দেশের শান্তি ও বিচার প্রতিষ্ঠার জন্য আন্দোলনের মাধ্যমে আইনজীবীরা তাদের দ্বায়িত্ব পালন করেছে।
এসসিবিএ’র ব্যানারে আইনজীবীরা সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে একটি মিছিল নিয়ে প্রধান ফটকের কাছে আসলে পুলিশের বাঁধার সম্মুখিন হন। এসময় পুলিশ ও আইনজীবী নেতৃবৃন্দদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় । কথা কাটাকাটির এক পর্যায়ে আইনজীবীরা ব্যারিকেট ভেঙ্গে বেরিয়ে আসেন।
একই দাবিতে এর আগেও এসসিবিএ দক্ষিণ মিলনায়তনে একটি সমাবেশ করে।
এ্যাডভোকেট মাহবুবে আলম এর সভাপত্বি সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সম্মিলিত আইজীবী সমন্নয় পরিষদের আহবায়ক ব্যারিস্টার এম আমীর-উল-ইসলাম, এসসিবিএ সাবেক সভাপতি এডভোকেট আব্দুল বাসেদ মজুমদার, এসসিবি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ইনায়েতুর রাহিম, এসএএসএম সদস্য সচিব অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও অ্যাডভোকেট সাহারা খাতুন প্রমুখ।
