২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিভিতে ‘মুক্তির পথে’ পুনঃপ্রচারের আদেশ দিয়েছেন হাইকোর্ট

মাদকদ্রব্য সেবনের কুফল বর্ণনা করে ‘মুক্তির পথে’ শিরোনামের যে অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে প্রচার শুরু করে স্থগিত রাখা হয়েছে তা পুনঃপ্রচারের জন্য হাইকোর্ট সোমবার টেলিভিশন কর্তৃপক্ষকে এক নির্দেশ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2005, 09:20 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

মাদক ব্যবহারের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে  ৩০ মিনিটের অপর একটি অনুষ্ঠানও প্রতি সপ্তাহে দু’বার প্রচারের জন্য নির্দেশ জারি করেন হাইকোর্ট। সাবেক সরকারি কর্মকর্তা খন্দকার আবুল বাসারের দায়ের করা একটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি ফারাহ মাহবুবের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ রায় প্রদান করেন।

১৯৯৭ সালে ২৯ অক্টোবর বাংলাদেশ টেলিভিশন ‘মুক্তির পথে’ শিরোনামে ২৫ মিনিটের একটি অনুষ্ঠান প্রচার শুরু করে। ৫৮ টি পর্ব প্রচারের পর ২০০৩ সালের ২২ জুন অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়।

আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. এবিএম নূরুল ইসলাম। তাকে সহযোগিতা করেন অ্যাড মীর মাহফুজুর রহমান এবং অ্যাড. মোহাম্মদ গিয়াস উদ্দিন।