ফজিলাতুন্নেসা মুজিবের ৭৫তম জন্মবার্ষিকী পালিত
রাজধানীতে বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৭৫তম জন্মবার্ষিকী সোমবার পালিত হয়েছে।
জন্মবার্ষিকী উপলক্ষ্যে আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলো তাঁর কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে। এছাড়াও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফম বাহাউদ্দিন নাছিম, সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, ইকবালুর রহিম, মতিউর রহমান মতি প্রমুখ।
