মানিকগঞ্জে দাদিকে হত্যার দায়ে নাতির মৃত্যুদণ্ড
মানিকগঞ্জে চাঞ্চল্যকর ছাহেরা হত্যা মামলায় নিহতের নাতি আলী আকবরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোতাহার হোসেন সোমবার এ রায় প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, হরিরামপুর উপজেলার যাত্রাপুর গ্রামে ২০০২ সালের ১২ এপ্রিল রাতে আলী আকবর তার দূর-সম্পর্কীয় দাদি ছাহেরা বেগমকে ধারালো অস্ত্রের সাহায্যে কুপিয়ে হত্যার পর টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের ছেলে সবুর খান বাদি হয়ে হরিরামপুর থানায় একটি মামলা দায়ের করে। গ্রেপ্তারের পর আলী আকবর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
