২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্মুক্ত জলাশয়ে মাছ চাষ করে মাছের চাহিদা পূরণ করা সম্ভব: মৎস্য পক্ষের সেমিনারে বক্তারা

উন্মুক্ত জলাশয়ে মাছ চাষ করে প্রতি বছর কয়েক লাখ মেট্রিক টন মাছ উৎপাদন করা সম্ভব। এতে দেশের মৎস্য চাহিদা পূরণ হবে ও দারিদ্র বিমোচনে সহায়ক হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2005, 04:23 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

সোমবার ঢাকার বিয়াম মিলনায়তনে জাতীয় মৎস পক্ষ ২০০৫ উদযাপন উপলক্ষ্যে মৎস অধিদপ্তর ও বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজের উদ্যোগে ‘দারিদ্র বিমোচনে উন্মুক্ত জলাশয়ে মৎস্য সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা ’ শীর্ষক এক সেমিনারে বক্তারা একথা বলেন।

মৎস্য ও পরিবার কল্যাণ সচিব মো. আব্দূল করিমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।

সেমিনারে আরও বক্তব্য রাখেন, মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী  আব্দুল্লাহ আল নোমান, ভূমি প্রতি মন্ত্রী আব্দুস সাত্তার ভুঁইয়া ও  মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক নাছির উদ্দিন।

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন, ড. আইনুন নিশাত।

সেমিনারে বলা হয়, শুধুমাত্র প্রাকৃতিক মাছের ওপর নির্ভর করলে দেশের মাছের চাহিদা কখনই পূরণ করা সম্ভব না।

সেমিনারে আরও বলা হয়, দেশের ধানী জমিগুলোর বেশির ভাগ সময় পানিতে প্লাবিত থাকে। এসব প্লাবিত জমি আধুনিক মৎস চাষের আওতায় এনে দেশের হত দরিদ্র জনগোষ্ঠির জন্য কাজের সুযোগ তৈরি করাও সম্ভব হবে।

বর্তমানে চাহিদার তুলনায় মাছের উৎপাদন হচ্ছে না বলে সেমিনারে জানানো হয়।