নারায়ণগঞ্জে অপহৃত শিশু এক মাস পরও উদ্ধার হয়নি
অপহরণের এক মাস পরও উদ্ধার হয়নি নারায়ণগঞ্জের আট বছরের শিশু ইলিয়াস। এদিকে অপহরণকারীদের ক্রমাগত হুমকির কারণে থানায় মামলাও করতে পারছে না ইলিয়াসের বাবা মা।
নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আড়াইহাজারের চান মিয়া এবং চন্দ্রবানের অভিযোগ থেকে জানা যায়, ৮ জুলাই বুলুন্দি গ্রামের নিজ বাড়ির পাশে খেলতে গিয়ে তাদের ছেলে নিখোঁজ হয়।
ইলিয়াসকে উদ্ধারের ব্যাপারে তার মা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
