চট্টগ্রামে চাঞ্চল্যকর অস্ত্র মামলার স্বাক্ষীকে বৈরি ঘোষণা
২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের চাঞ্চল্যকর অস্ত্র মামলায় মহানগর দায়রা জজ স্বাক্ষী দেওযার সময় রোববার এক স্বাক্ষীকে বৈরি ঘোষণা করেছেন।
চার্জশিটে স্বাক্ষী হিসেবে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লি. (সিইউএফএল)পান ব্যবসায়ী নুরুল আলমের নাম ছিল। কিন্তু আদালতে স্বাক্ষী দেওযার সময় সে জানায়, সে এ ব্যাপারে কিছুই জানে না এবং ওই রাতে অস্ত্র বোঝাইয়ের ব্যাপারটি খেয়াল করেনি। এর প্রেক্ষিতে জজ আনোয়ার হুসেন তাকে বৈরি ঘোষণা করেন।
স্বাক্ষী দেওয়ার সময় কর্ণফুলী পুলিশ স্টেশনে দায়িত্বরত হাবিলদার গোলাম রহমান জানায়, অস্ত্র বোঝাই সম্পর্কে খবর পেয়ে সে তা সিইউএফএল’র জেটি পুলিশ পোস্টের দায়িত্বরত সাব ইন্সপেক্টর আলাউদ্দিনকে জানিয়ে দেয়।
ওই সময়ে কর্ণফুলি পুলিশ স্টেশনের ওসি এবং মামলার তদন্ত কর্মকর্তা আহাদুর রহমান জুলাইয়ের সাত তারিখে আদালতে স্বাক্ষী দিয়েছেন।
আদালত সেপ্টেম্বরের সাত তারিখে মামলার পরবর্তী শুনানীর তারিখ ধার্য করেছেন এবং ওই দিন পোস্ট পুলিশ ও কর্ণফুলি পুলিশ স্টেশনের ওসি’কে সশরীরে আদালতে উপস্থিত হতে বলেছে।
