ভোটার পরিচয়পত্র চালুর প্রস্তাব পেশ করেছেন নাজমুল হুদা
যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে ভোটার পরিচয়পত্র চালু করার প্রস্তাব পেশ করেছেন।
রোববার সিইসির সাক্ষাৎ করে এ প্রস্তাব আনুষ্ঠানিকভাবে পেশ করেন তিনি।
যোগাযোগ মন্ত্রী তার নিজের নির্বাচনী এলাকা মানিকগঞ্জে এবিষয়ে একটি পাইলট প্রকল্প গ্রহণের জন্যে সিইসির প্রতি আহবান জানান।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবাযন পরিষদের ব্যানারে সিইসি’র সাথে সাক্ষাৎ করেন ব্যারিস্টার হুদা। তিনি এ সংগঠনটির উপদেষ্টা।
সাক্ষাৎ শেষে সংস্থা’র সদস্য গিয়াস কামাল চৌধুরী সাংবাদিকদের ব্রিফিংকালে জানান, তারা সিইসি’র কাছে একটি লিখিত প্রস্তাব পেশ করেছেন।
মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী পরিচালক এলিনা খান এ সময় উপস্থিত ছিলেন।
