২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামীর বিয়ের খবর শুনে শিশুসহ স্ত্রীর আত্মহত্যা

স্বামীর বিয়ের খবর শুনে রোববার ময়মনসিংহের বলাশপুরে দুই বছরের শিশু কন্যাসহ ট্রেনের নিচে ঝাপিয়ে পড়ে আত্মহত্যা করেছে এক গৃহবধূ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2005, 07:40 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

নিহত গৃহবধূর নাম লাইলী বেগম (২৫) এবং শিশুকন্যার নাম ঋতি (২)।

পুলিশ জানায়, বলাশপুর এলাকার ডা. নুরুল হকের ছেলে রেজাউল হক স্ত্রী থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে এক মহিলার সাথে পরকীয়া প্রেম করে আসছিল। স্ত্রীর বাধা সত্ত্বেও রেজাউল তার প্রেমিকাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়।

এ কথা জানতে পের স্ত্রী লাইলী সকালে কেওয়াটখালী ফুটানি বাজারের কাছে ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেনের নিচে দুই বছরের শিশু কন্যাকে নিয়ে ঝাপিয়ে পড়ে। 

আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে শিশু ঋতি ও হাসপাতালে মা লাইলীর মৃত্যু ঘটে।