২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত নোয়াখালীর জয়াগ আসছেন নটবর সিং

সফররত ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী নটবর সিং সোমবার ভোর ৭টায় ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত নোয়াখালীর জয়াগে আসছেন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2005, 07:01 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

নোয়াখালীতে তিনি গান্ধী আশ্রম ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম ও গান্ধী স্মৃতি যাদুঘর পরিদর্শন করবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রীর আগমন উপলক্ষ্যে জয়াগ গ্রামে ব্যাপক সাড়া পড়েছে।

নটবর সিংয়ের আগমনের খবরে তাকে বরনের জন্য সকল প্রস্তুতি দ্রুতগতিতে সম্পন্ন করা হয়েছে। সকালে তিনি বেগমগঞ্জ হেলিপ্যাড ময়দানে নামবেন। সেখানে বেগমগঞ্জ-সোনাইমুড়ি আসনের সংসদ সদস্য এমএ হাসেম ও জেলা প্রশাসক শাহাদাত হোসেন মজুমদার তাকে স্বাগত জানাবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। 

বেগমগঞ্জ থেকে তিনি জয়াগে গান্ধী আশ্রম ট্রাস্টের কর্মকাণ্ড পরিদর্শন শেষে ঢাকায় ফিরে যাবেন।

তার আগমনকে ঘিরে এলাকার নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে।