ফেনী চেম্বার অব কমার্সের নির্বাচন ২ অক্টোবর, তফসিল ঘোষণা
আগামী ২ অক্টোবর ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডিাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ইতোমধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
১ সেপ্টেম্বর সকাল ১১টা পর্যন্ত মনোনায়ন জমা ও একই দিন বিকাল ৩টায় বাছাই অনুষ্ঠিত হবে। প্রাথিতা প্রত্যাহারের শেষ সময়সীমা ১৩ সেপ্টেম্বর সকাল ১১টা পর্যন্ত নির্ধারন করা হয়েছে। আগামী ২০ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
চেম্বার সূত্র জানায়, গতবারের মতো এবারও দু’টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে। এ দুই প্যানেলের নেতৃত্বে থাকবেন ফেনী শহর ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়াউদ্দিন মিষ্টার এবং পরিবহন ব্যবসায়ী আলাউদ্দিন।
সূত্র জানায়, সাধারণ সদস্য, সহযোগী সদস্য ক্যাটাগরি ভোটে ১৩ জন কার্যকরি কমিটি সদস্য এবং গ্র“প সদস্যদের ভোটে একজন সদস্য নির্বাচিত হবেন। নির্ধারিত কার্যকরি কমিটির ২৪ সদস্যের ভোটে আগামী ৯ অক্টোবর একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি ও দু’জন সহ-সভাপতি নির্বাচিত হবেন। একই দিনে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
