২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দু’দল গার্মেন্টস শ্রমিকের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত, গ্রেপ্তার ৫

তুচ্ছ ঘটনায় গাজীপুর সদরের খাইলকৈরে শনিবার দু’টি গার্মেন্টসের শ্রমিকদের মধ্যে সংঘর্ষে আন্তত ২০ জন আহত হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ পাঁচজনকে আটক করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2005, 10:30 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

সূত্র জানায়, কুলিয়ারচর গার্মেন্টেসের অষ্টম তলার ছাদে দুপুরে কয়েকজন শ্রমিক খাবার খাচ্ছিল। এ সময একই ভবনে অবস্থিত রেডিয়েন্ট গার্মেন্টসের শ্রমিকরা খেতে গেলে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটিকাটি এবং পরে সংঘর্ষ বাধে। চার ঘন্টাব্যাপী সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।