২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় নাগরিকদের বহুমুখি ভিসা প্রদান ও ভ্রমণ কর বাদ দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে ভারত

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে প্রবেশের জন্য ভারত বহুমুখি ভিসা প্রদান ও ভ্রমণ কর বাদ দেওয়ার আহ্বান জািনয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2005, 05:50 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

শনিবার রাষ্ট্রীয় অতিথিভবন মেঘনায় সফররত ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী কে নটবর সিং ও বাংলাদেশের পররাষ্ট মন্ত্রী এম মোরশেদ খানের মধ্যে আনুষ্ঠানিক বৈঠককালে ভারত এই আহ্বান জানায়।

বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে নটবর সিং বলেন, আমরা ঢাকা-আগরতলা বাস সার্ভিস চালুর জন্য আনন্দিত। একই সঙ্গে আমরা বহুমুখি ভিসা ও ভ্রমণ কর বাদ দেওয়ার ইস্যুটিও বাংলাদেশকে জানিয়েছি।

তিনি বলেন, দিল্লি বৃহত্তর সংযোগের অপেক্ষায় রয়েছে। এছাড়াও মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধি ও সীমান্ত লাগোয়া রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক বিনিময়ের জন্য দিল্লি ভারত-বাংলাদেশ সীমান্তে আরও বেশি স্থল কাস্টমস স্টেশন স্থাপন করবে।

তিনি বলেন, মানুষের চলাচলের সুবিধার্থে আমরা ভারতীয় বিভিন্ন রাজ্য ও বাংলাদেশের মধ্যে আরও বাস সার্ভিস চালুর ব্যাপারেও আলোচনা করেছি।