২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে ২ ইউপিডিএফ সদস্য আটক, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা শুক্রবার গভীর রাতে খাগড়াছড়ির বাঘাইহাটের মাচালং গভীর অরণ্য থেকে পার্বত্য শান্তি চুক্তি বিরোধী ইউপিডিএফ-এর দুজন সদস্য আয়রন চাকমা (৩০) এবং শন্তু চাকমা (৩৫)কে আটক করেছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2005, 04:12 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

এসময় তারা তল্লাশী চালিয়ে ৩১ রাউন্ড গুলিসহ একটি একে-৪৭, একটি চাইনিজ রাইফেল এবং সন্ত্রাসীদের ব্যবহৃত ইউনিফর্ম ও গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করেছে।

সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইহাট জোনের ২০-ই বেঙ্গলের অধিনায়ক লে. কর্নেল মো. আব্দুর রব খান পিএসসির নেতৃত্বে সেনাসদস্যরা রাত ১টায় ইউপিডিএফ-এর আস্তানা ঘিরে ফেলে।

সেনা উপস্থিতি টের পেয়ে ওই দুজন পালানোর চেষ্টা করলে সেনাসদস্যরা তাদের আটক করে। পরে ওই এলাকায় তল্লাশী চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।