২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাচারকালে রাজশাহীতে ৩ তরুণী উদ্ধার, জড়িত দম্পতি গ্রেপ্তার

রাজশাহী জেলার ভাটপাড়া থেকে শুক্রবার পাচারকালে পুলিশ তিন তরুণীকে উদ্ধার করেছে এবং পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2005, 09:36 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

গ্রেপ্তারকৃতরা হলো বরগুনা জেলার তালতলি উপজেলার সাগর (৩০) এবং তার স্ত্রী পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার লাইজু। 

উদ্ধারকৃতরা হলেন, দামতির নাসরিন, কুমিল্লার দ্বেবীদার উপজেলার রুখসানা, বরগুনার আমতলী উপজেলার মাইধ্যা চর গ্রামের সুজেলা।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহষ্পতিবার তাদের কাজের কথা বলে রাজশাহীতে আনা হয় এবং ভাটপাড়ার একটি বাড়িতে রাখা হয়। শুক্রবার বিকেলে রাজশাহী বাসস্ট্যান্ডে সাগর সুজেলাকে অপরিচিত এক যুবকের সাথে ভারতে যাওয়ার কথা বললে সুজেলা চিৎকার শুরু করে। স্থানীয় লোকজন এ সময় সাগরকে ধরে পুলিশে দেয়। একই সময়ে বাড়িতে থাকা অন্য দুজন চিৎকার করলে পুলিশে জানানো হয় এবং পুলিশ তাদের উদ্ধার করে।

এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।