২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দই মুখের দুর্গন্ধ দূর করে

দই মুখের দুর্গন্ধ দূর করে। বিশেষ করে জিহ্বায় ব্যাকটেরিয়াজনিত কারণে যে দুর্গন্ধের সৃষ্টি হয়, তার সাথে লড়াই করতে দই বেশ কার্যকর। সম্প্রতি এক গবেষণার ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2005, 01:22 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

যে সব ভোক্তা দিনে দুইবার অন্তত ৯০ গ্রাম দই খান এবং যদি এভাবে ছয় মাস ধরে খেতে থাকেন তাহলে ভোক্তার মুখের দুর্গন্ধ দূর হবে। কেননা মুখে দুর্গন্ধ তৈরির জন্য দায়ি নিু ও উচ্চমাত্রার হাইড্রোজেন সালফাইডকে দই ধ্বংস করে ফেলে।

ইয়োকোহামার সুরুমি ইউনিভার্সিটির একদল গবেষক এ গবেষণাটি করেছেন। গবেষকরা ২৪ জন ব্যক্তির উপর এ গবেষণাটি চালান। গবেষণার পরীক্ষায় অংশগ্রহণের আগে তাদের বলা হয়েছিল, তারা যেন স্ট্রেপটোকোসি ও ল্যাক্টোবাসিলি সমৃদ্ধ খাবার যেমন, দই, পনির, কাঁটাযুক্ত শাকসবজি খাওয়া থেকে বিরত থাকেন এবং এধরনের খাদ্যাভ্যাস তৈরি করেন।

এরপর অংশগ্রহণকারীদের স্ট্রেপটোকোসি ও ল্যাক্টোবাসিলি সমৃদ্ধ চিনিমুক্ত দই প্রাতঃরাশ ও দুপুরের খাবারের মাঝে এবং দুপুর ও রাতের খাবারের মাঝে দিনে দুই বার করে দেয়া হয়। তাদেরকে এভাবে একটানা ছয় সপ্তাহ খাবার সরবরাহ করা হয়। এরপর গবেষকরা অংশগ্রহণকারীদের লালা ও জিহ্বা নিয়ে বিভিন্ন তথ্য সন্নিবেশিত করেন।

গবেষণা শেষে তারা দেখেছেন যে, অংশগ্রহণকারীদের মধ্যে যারা মুখের দুর্গন্ধে ভুগছিলেন, তাদের শতকরা ৮০ ভাগের আগের তুলনায় মুখের দুর্গন্ধ উল্লেখযোগ্যহারে  হ্রাস পেয়েছে। শুধু তাই নয়, দাঁতের ফাঁকে ময়লা জমা ও মাড়ির সমস্যা অনেকাংশে কমে যায়।

এ গবেষণা থেকে দেখা যায়, নিয়মিত দই গ্রহণ মুখের অভ্যন্তরে যে সব ব্যাকটেরিয়া দুর্গন্ধ সৃষ্টি করে, তাদের কার্যক্রম ব্যাহত করে। তবে দইয়ের সাথে মুখের দুর্গন্ধ হ্রাস কোন প্রক্রিয়ায় কাজ করে সে বিষয়ে নির্দিষ্ট কোনও ব্যাখ্যা বের করতে পারেননি।

পূর্ববর্তী গবেষণাগুলোতেও দেখা গেছে, নিয়মিত দই খাওয়া এমনিতেই শরীরের জন্য ভাল। এমন একটি গবেষণায়ও দেখা গেছে, যে সকল মহিলা নিয়মিতভাবে সপ্তাহে কমপক্ষে তিনবার দই খেয়ে থাকেন, তাদের মূত্রনালীতে ইনফেকশন হওয়ার ঝুঁকি অনেক কম। অন্যান্য গবেষণা দেখা গেছে, নিয়মিত দই গ্রহণের সাথে গ্যাস্ট্রোইনটেস্টিনাল প্রতিরোধ ও ক্যাভাইটিসের ঝুঁকি কমিয়ে দেয়।