২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আঞ্চলিক সমন্বয়’ গড়ে তুলতে এশিয়া- প্রশান্ত মহাসাগরীয় দেশসমূহের প্রতি অর্থমন্ত্রীর আহবান

‘আঞ্চলিক সমন্বয়’ গড়ে তুলতে এশিয়া- প্রশান্ত মহাসাগরীয় দেশসমূহের প্রতি আহবান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান। সহশ্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে (এমডিজিএস) দেশগুলোকে একই কৌশল নির্ধারণে জন্য বৃহস্পতিবার তিনি এ আহবান জানন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2005, 10:40 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

তিনি জানান, ২০০৫ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে উচ্চ পর্যায়ের পরিকল্পনা সভার আগেই এই কৌশল উপস্থাপন করা হবে।

তিনি আরও বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে বাংলাদেশ সঠিক পথেই এগুচ্ছে।

এশিয়া ও প্রশান্ত-মহাসাগরীয় অঞ্চলে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা: ২০১৫ সালের দিকে অগ্রসর বিষয়ে আঞ্চলিক মন্ত্রী পর্যায়ের বৈঠকের প্লেনারি সেশনে বতৃতাকালে অর্থমন্ত্রী  বলেন, উন্নয়নের চলমান ধারা বজায় থাকলে, প্রয়োজনীয় সম্পদ পাওয়া গেলে, আন্তর্জাতিক পর্যায়ে উন্নয়নের অশিংদারিত্বের ধারা বজায় থাকলে এবং বিদেশের বিনিয়োগ অব্যাহত থাকলে বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

সভায়, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী পাঁচ সদস্য বিশিষ্ট্য বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব নেতৃত্ব দিচ্ছেন।