২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে খাদ্য ব্যবসায়ীদের ধর্মঘট, সাধারণ মানুষের দুর্ভোগ চরমে

ঢাকাসহ সারদেশের অধিকাংশ রেস্টুরেন্ট, বেকারীসহ খাদ্য উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠান বৃহস্পতিবার বন্ধ রাখার মধ্য দিয়ে সারাদেশে ৪৮ ঘন্টা ধর্মঘটের দ্বিতীয় ও শেষ দিন পালিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2005, 07:39 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

‘ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযানের নামে খাদ্য ব্যবসায়ীদের ঢালাওভাবে হয়রানির প্রতিবাদে’ বাংলাদেশ খাদ্য ব্যবসায়ী পরিষদের ব্যানারে  পাঁচটি সংগঠনের ডাকা এই ধর্মঘট বুধবার শুরু হয়।

ধর্মঘটে সারাদেশে হোটেল রেস্তোরাঁসহ খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বন্ধ থাকায় ভোক্তা সাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে অফিস পাড়ার লোকজনদের দুপুরের খাবার খেতে দারুন অসুবিধার সম্মুখীন হতে হয়।

ঢাকায় অভিজাত বড় বড় হোটেল, রেস্টুরেন্ট, বেকারীসহ খাদ্য উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকার পাশাপাশি ছোট ছোট খাবারের দোকানও বন্ধ ছিলো।

এদিকে, সরকারি অভিযোনের প্রতিবাদে বাংলাদেশ খাদ্য ব্যবসায়ী পরিষদের ( বিএফএমএ) দুপুরে মুক্তঙ্গানে একটি বিশাল সমাবেশ করে।

বিভিন্ন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের এক হাজার দোকান মালিক ও কর্মচারী সমাবেশে অংশ নেয়। সমাবেশে বক্তারা একটি খ্যাদ্য নীতিমালা তৈরির আগ পর্যন্ত এ ‘হয়রানিমূলক অভিযান’ বন্ধ রাখার দাবি জানায়।

বাংলাদেশ সচিবালয় ও কিছু বেসরকারি অফিসের এর ক্যান্টিন ধর্মঘটেও খোলা ছিল। ধর্মঘট অবজ্ঞা করে খোলা রাখা বাহিরের কিছু খাবারের দোকান প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে ।

বিএফএমএ’র কয়েকটি দল রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে খাবারের দোকান বন্ধ রাখা নিশ্চিত করে।

খাদ্য ধর্মঘটের কারণে ভুক্তভোগী এক তরুনী সীমা বিডিনিউজকে জানান, খাদ্য ব্যবসায়ীরা খাদ্যে ভেজালও দিচ্ছে, আবার ধর্মঘটও করছে। আর এরফলে ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের।

মিরপুরের টোলারবাগের ছোট্ট রেস্টুরেন্ট স্বরূপকাঠি হোটেল অবশ্য ধর্মঘট উপেক্ষা করেই খোলা ছিলো। দোকান মালিক আব্দুর রহিম বলেন, ‘পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দেয়া আগের কথা পরে ধর্মঘট।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ধর্মঘটের কারণে নগরীতে পাউরুটি, কলা, কেক ও বিস্কুটসহ বিভিন্ন খাদ্য দ্রব্যের দাম ও বিক্রি রাতারাতি বেড়ে যায়।

ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান ‘হয়রানিমূলক’ উল্লেখ করে বিএফএমএ নেতারা জানান, এই অভিযানের সাথে যুক্ত ব্যক্তিরা দক্ষ ও বিশেষজ্ঞ নয়।

বিএফএমএ নেতারা জানান, সরকার খাদ্যমূল্য নিয়ন্ত্রণে আনতে না পেরে সেখান থেকে জনগণের দৃষ্টি সরিয়ে নিতে এই হয়রানিমুূলক অভিযান চালাচ্ছে।