সংসদ সদস্য আওরঙ্গের মাতার ইন্তেকাল
জাতীয় সংসদ সদস্য হেমায়েতউল্লাহ্ আওরঙ্গের মাতা সমাজসেবী শামসিয়া বেগম বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এপোলো হাসপাতালে বৃহস্পতিবার ভোরে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ... ... রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
শামসিয়া বেগম মৃত্যুকালে চার পুত্র, তিন কন্যা ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় মরহুমার কাঁঠালবাগান বাসভবনে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর মরদেহ দাফন করার জন্য শরীয়তপুরের দামুদা উপজেলার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
রোববার গ্রামের বাড়িতেই মরহুমার কুলখানি অনুষ্ঠিত হবে।
