২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা সীমান্তে বিএসএফ’র হাতে বাংলাদেশী কৃষক অপহৃত

কুমিল্লার চৌদ্দগ্রামে বুধবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশী এক কৃষককে অপহরণ করে নিয়ে গেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2005, 09:46 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

এরপর বিকেলে বিএসএফ আবার সীমান্তে ফাঁকা গুলি ছুঁড়লে এলাকায় আতংকের সৃষ্টি হয়।

বিডিআর সূত্র জানায়, দুুপুরে আব্দুল ওহাব নামে এক কৃষক মাঠে কাজ করতে গেলে বিএসএফ তাকে ডেকে নিয়ে কথা বলে এবং পরে তাকে ভারতের অভ্যন্তরে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এসময় বিডিআর’র বি ও পি’র কোম্পানি কমান্ডারগণ পতাকা বৈঠকের আহ্বান জানালে রাত ৮টা পর্যন্ত বিএসএফ কোনও জবাব দেয়নি।